Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

আজ রাষ্ট্রপতির কাছে ১০ জনের তালিকা দেবে সার্চ কমিটি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে ১০ জনের নামের তালিকা জমা দেবে অনুসন্ধান (সার্চ) কমিটি। এই তালিকা থেকে একজন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগ দেবেন তিনি। আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এই তালিকা জমা দেওয়া হবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন জানান, সার্চ কমিটি সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তাদের বাছাই করা নামের তালিকা হস্তান্তর করবেন।

বঙ্গভবনের এই মুখপাত্র আরও জানান, খুব শিগগির নতুন নির্বাচন কমিশনের নামগুলো ঘোষণা করা হবে বলে আশা করা যাচ্ছে।

এর আগে সার্চ কমিটির সচিবের দায়িত্ব পালনকারী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, কমিটি সম্ভাব্য ১০ জন প্রার্থীর নাম চূড়ান্ত করেছে। তালিকায় সিইসি পদের জন্য দু’জন এবং ইলেকশন কমিশনারের পদের জন্য আটজনের নাম রয়েছে।

সার্চ কমিটির প্রধান হলেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। অন্য সদস্যরা হলেন- বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন।

দায়িত্ব পালনকালে এই কমিটি নিজেরা সাতটি সভা করেন এবং ইসি গঠনে পরামর্শ পেতে ৪৭ জন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করেন। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ ১৪ ফেব্রুয়ারি ৩২২ জনের নাম প্রকাশ করে। খবর: বাসস

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...