Current date Sep 8, 2026
Lead Newsবাংলাদেশ

আট দিনের সফরে লন্ডনে রাষ্ট্রপতি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতি্বেদক: চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য আট দিনের সফরে লন্ডন পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। স্থানীয় সময় শনিবার বিকেল ৪টায় বিমানের বিজি-০০১ ফ্লাইটে লন্ডনের হিথরো বিমান বন্দরে অবতরণ করেন রাষ্ট্রপতি। এ সময় তাঁকে স্বাগত জানান ব্রিটেনে বাংলাদেশের হাই কমিশনার নাজমুল কাওনাইন ও মিসেস কাওনাইন।

বিমান বন্দর থেকে রাষ্ট্রপতিকে সরাসরি কেন্দ্রীয় লন্ডনের পার্ক লেইন হোটেল হিল্টনে নিয়ে গেলে সেখানে ফুলের তোড়া হাতে তুলে দিয়ে তাঁকে স্বাগত জানান যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সহ-সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল হাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক নঈমুদ্দিন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, সম্পাদক মণ্ডলীর সদস্য আনসারুল হক, অ্যাডভোকেট হাফিজ, সৈয়দ সুরুক আলী, যুবলীগ নেতা জামাল আহামেদ খানসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানিয়েছেন, লন্ডনের মুরফিল্ড আই হাসপাতালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন রাষ্ট্রপতি। আগামী ১৫ জুলাই তাঁর দেশে ফেরার কথা রয়েছে। ৭৫ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। গত বছরের অক্টোবরে স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন এসেছিলেন তিনি।

এর আগে সকাল ১০টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি। এ সময় বিমান বন্দরে তাঁকে বিদায় জানান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। এ ছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব,পররাষ্ট্র সচিব, কূটনৈতিক কোরের ডিন, তিন বাহিনীর প্রধান, পুলিশের আইজিসহ সামরিক- বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তারা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...