Current date Sep 7, 2026
বিশ্ব

আট লাখ টাকায় সোনার তৈরি চকলেট!

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : আপনার কাছে কি অতিরিক্ত দশ হাজার ডলার আছে? তাহলে বিশ্বের সবচেয়ে দামী চকলেটটি খেয়ে দেখতে পারেন। যার মূল্য বাংলাদেশি টাকায় ৮ লাখ।

এই বনবন চকলেটটি দামী কিছু উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে। যার মধ্যে রয়েছে- জাফরান, শাদা ট্রাফল এবং মাদাগাস্কারের ভ্যানিলা। আর এর উপরে ছড়িয়ে দেয়া হয়েছে ২৩ ক্যারেটের খাওয়ার যোগ্য সোনা।

এরকম এক হাজার মূল্যবান চকলেট তৈরি করছেন পর্তুগালের ড্যানিয়েল গোমেজ নামের এক ব্যক্তি। এই চকলেট পাহারার জন্য রয়েছে বিশেষ রক্ষী।

তবে পর্তুগালে এটি তৈরি হলেও আসলে সে দেশে এর ক্রেতা পাওয়া যাচ্ছে না। ড্যানিয়েল গোমেজ বলেন, দুর্ভাগ্যক্রমে পর্তুগালে আমরা কোনো ক্রেতা পাইনি। তবে আরব আমিরাত, রাশিয়া, অ্যাঙ্গোলা, ব্রাজিল এবং আর্জেন্টিনার নাগরিকদের কাছে এটি বিক্রি করেছি।

অনেকে পছন্দ না করলেও ধনী এবং বিলাসী ব্যক্তিদের জন্য এ কাজটি করে যেতে চান ড্যানিয়েল। সূত্র: বিবিসি

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...