Current date Sep 6, 2026
খেলা

আত্মবিশ্বাস ধরে রাখতে হবে টি-টোয়েন্টি সিরিজেও: মাশরাফি

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : মাশরাফি বিন মুর্তজার এই থাম্বজ-আপ দেয়া ছবিটা হয়তো বলে ওঠে, আমার কাজ শেষ এবার যাবার পালা। হ্যাঁ, তিনি চলেই যাবেন ড্রেসিং রুম ছেড়ে। ক্যারিবীয় দ্বীপ কিংবা ফ্লোরিডায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ড্রেসিং রুমে তিনি থাকছেন না।

টি-টোয়েন্টি থেকে তাঁর হঠাৎ অবসরটা কোটি ভক্তের একটা দীর্ঘশ্বাস হয়েই থাকবে। যে দলটা সফরের শুরুতে দুই টেস্ট হেরে সোজা হয়ে দাঁড়ানোর শক্তি খুঁজে পাচ্ছিল না, সেই দলটাকে এতো দ্রুত কিভাবে পালটে দিলেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা!

গায়ানায় তিন ওয়ানডের প্রথম ম্যাচ জয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়া। পরের ম্যাচে জয়ের ঠিক কাছে গিয়ে হেরে যাওয়া। এই হারে সেদিন মোটেও ভেঙে পড়েনি বাংলাদেশ।

সিরিজ ১-১ এ ড্র হওয়ায় সিরিজ নির্ধারণী ম্যাচটা তাই ফাইনাল। এই ম্যাচেও টাইগারদের বাজিমাৎ। ১৮ রানের জয়ে দীর্ঘ নয় বছর পর বিদেশের মাটিতে সিরিজ জয় বাংলাদেশের।

টেস্ট সিরিজটা হতাশায় পার হলেও ওয়ানডে সিরিজটা দুর্দান্ত। বাকি রইলো আর টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ সেন্ট কিটসে ১ আগস্ট। পরের দুটি ৫ ও ৬ আগস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।

মাশরাফির মনটা হয়তো ঠিকই পড়ে থাকবে সাকিবদের কাছে। নিজে না খেললেও আশা করেন ভালো কিছুর।

ওয়ানডে সিরিজ শেষে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বলেন- ক্রিকেট পুরোটাই মনস্তাত্ত্বিক খেলা। এখানে যে মানসিকভাবে এগিয়ে থাকবে তারাই জিতবে। দ্বিতীয় ম্যাচ হেরেও আমরা ঘুরে দাঁড়িয়েছি ঠিকই। এখন সময় তরুণদের সেরাটা দেয়ার। আশা করি, টি-টোয়েন্টিতেও ভালো খেলবে বাংলাদেশ। ভালো খেলতেই হবে, কেননা ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টির জন্য সেরা একটা দল।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...