Current Date:May 11, 2026

আদনান হত্যায় মামলা : প্রতিবেদন দাখিল ৯ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক : রাজধানীর উত্তরায় স্কুলছাত্র কিশোর আদনান হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৯ সেপ্টেম্বর ধার্য করেছে আদালত।

আজ বুধবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ধার্য করেন।

গত বছরের ৬ জানুয়ারি উত্তরা পশ্চিম থানা এলাকার ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডের ১৫ নম্বর বাড়ির সামনে আদনান কবিরকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় আদনানের বাবা কবির হোসেন উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Share