Current date Sep 13, 2026
বাংলাদেশ

আন্তর্জাতিক পুরুষ্কার পেলেন জিএলটিস লিডার মাহির দাইয়ান

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক অঙ্গনে সম্মাননা পেলেন মোঃ মাহির দাইয়ান। গত ২৩ মার্চ, ২০২২ তারিখ নেপালের রাজধানী কাঠমুন্ডুতে শুরু হয়েছে গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের নেক্সট জেনারেশন ইয়ুথ লিডারশিপ আন্তর্জাতিক সম্মেলন। কাঠমুন্ডুর নেপাল টুরিজম বোর্ডে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত এইচ ই সালাউদ্দিন নোমান চৌধুরী, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের ইয়ুথ কাউন্সিলের সহ সভাপতি, গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের সম্মানিত সভাপতি দিবাকর আরিয়াল সহ বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনের আরও সম্মানিত ব্যক্তিবর্গ। ২৫ মার্চ জমকালো আয়োজনের মাধ্যমে শেষ হয় সম্মেলন যেখান সভাপতি হিসাবে ছিলেন নেপালের ইয়ুথ মিনিস্টার মহেশ্বর গহাতরাজ আথাক। উল্লেখ্য মোঃ মাহির দাইয়ানের পিতা মোঃ বেনজির আহমেদ, সরকারি চাকুরীজীবি এবং মাতা মোসাঃ মোসলেমা পারভীন, গৃহীনি। এবং তার বড় বোন লুবনা জাহান, জুয়লোজি অধ্যায়নরত। উক্ত অনুষ্ঠানে মোঃ মাহির দাইয়ান সহ বাংলাদেশের প্রখ্যাত ব্যক্তিত্ব, মাননীয় সংসদ শামীম হায়দার চৌধুরী,সোলাইমান সোখন, জিএলটিএস -এর সিওও এডভোকেট মাহিন মেহেরাব অনিক সহ আরো অনেকে সামাজিক অঙ্গনে ও তরুণ নেতৃত্বে বিশেষ অবদানের জন্য পুরস্কার ও সম্মাননা পদকপ্রাপ্ত হয়েছেন। মোঃ মাহির দাইয়ান পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে অনার্স অধ্যায়নরত। তিনি ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার সংস্থা গ্লোবাল ল থিংকস্ সোসাইটির ডেপুটি ডিরেক্টর ও ন্যাশনাল ব্যুরো অফ ইকোনোমিকস রিসার্চ এর একজন গবেষক। এরা ছাড়াও তিনি একজন সমাজকর্মী। তিনি মূলত বাংলাদেশের পরিবেশ ও তরুনদের দক্ষতা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। এওয়ার্ড অনুষ্ঠানে মাহির দাইয়ান বলেন “এভারেস্টের গ্লেসিয়ার গলছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এদিকে আমার হৃদয়ে আগুন জ্বলছে, আমি আশা করি এই সম্মাননা পরিবেশকে সুরক্ষা করার কাজকে এগিয়ে নিতে প্রেরণা যোগাবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...