Current date Sep 7, 2026
বাংলাদেশ

আন্দোলনকারীদের সঙ্গে বসছেন ওবায়দুল কাদের

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিনিধি : চাকরিক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল নিজেদের দাবি-দাওয়া নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে।

আজ সোমবার বিকেল পৌনে ৩টার দিকে আন্দোলনকারীদের সংগঠন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের হাসান আল মামুন শাহবাগ মোড়ে এনটিভি অনলাইনকে বলেন, ‘কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ২০ জনের একটি প্রতিনিধিদল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে আলোচনার জন্য সচিবালয়ে যাচ্ছে। বিকেল সাড়ে ৪টায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কনফারেন্স কক্ষে সভা হবে।’

‘আমরা শুনেছি, সেখানে ওবায়দুল কাদের ছাড়াও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল উপস্থিত থাকতে পারেন,’ যোগ করেন মামুন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে রাজু ভাস্কর্যের পাদদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে দোয়েল চত্বরে পুলিশের সঙ্গে কথা বলতে আসেন মামুন। এ সময়ও তিনি বিষয়টি গণমাধ্যমকে জানান। পরে অবশ্য সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজও বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের সঙ্গে আলাপের বিষয়ে হাসান আল মামুন বলেন, ‘আমরা পুলিশকে বলেছি, টিএসসিতে শান্তিপূর্ণ আন্দোলন করব। তারা যেন আমাদের ওপর হামলা না করে। পুলিশ এতে রাজি হয়েছে।’

কথা বলতে আসা মামুনসহ আরেকজনের বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রের ছবি তুলে রাখে পুলিশ। সেখানে নিয়োজিত কর্মকর্তারা জানান, শিক্ষার্থীরা যদি শান্তিপূর্ণ আন্দোলন না করে ভাঙচুর করে, তাহলে পুলিশ ব্যবস্থা নেবে এবং এ দুজনের বিরুদ্ধে মামলা দেবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...