Current date Sep 10, 2026
বিশ্ব

আপনাকে দেখে খুব খুশি হয়েছি, কিমকে পুতিন

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক:

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে বৈঠক করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সূদুর পূর্বাঞ্চলের আমুরে অবস্থিত ভোসতোচনি রকেট ও মহাকাশ কেন্দ্রে এই দুই নেতা বৈঠকে মিলিত হন।

বুধবার (১৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি নিউজ।

কিমকে মহাকাশ কেন্দ্রের ভেতর নিয়ে যেতে বাইরে বের হয়ে আসেন পুতিন নিজে। রাশিয়ার সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, ওই সময় কিমকে পুতিন বলেন, ‘আপনাকে দেখে খুব খুশি হয়েছি। ভ্রমণ কেমন ছিল?’

এর জবাবে উত্তর কোরিয়ান নেতা পুতিনকে ধন্যবাদ জানান। তিনি ‘খুবই উষ্ণ অভ্যর্থনার’ জন্য পুতিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, ‘কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও আমাদের আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ।’

এদিকে প্রায় দুই দিন ট্রেনে চড়ে উত্তর কোরিয়া থেকে রাশিয়ায় এসে পৌঁছান কিম জং উন। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখমাত্র দিমিত্রি পেসকোভ দুই নেতার বৈঠক সম্পর্কে বলেছিলেন, তাদের মধ্যে ‘খুবই স্পর্শকাতর’ বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া আলোচনায় থাকবে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিষয়ও।

এদিকে পুতিন এবং কিমের এ বৈঠকটি একটি দ্বিপাক্ষিক অর্থনৈতিক বৈঠক হিসেবে বলা হলেও, পশ্চিমারা দাবি করছে, মস্কোর সঙ্গে অস্ত্র চুক্তি করতে রাশিয়ায় গেছেন কিম।

পুতিনের-কিমের এই সাক্ষাতের কয়েক ঘণ্টা আগে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি সমুদ্রে আছড়ে পড়ে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...