Current date Oct 23, 2026
লাইফস্টাইল

আপনার যৌনজীবন নষ্ট করছে বন্ধুরাই, চিনে নিন তাদের

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক: মোবাইল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া আজকাল মানুষের যৌনজীবনকে নিয়ন্ত্রণ করে! আর হবে না-ই বা কেন। জীবনের সব ক্ষেত্রে যদি প্রযুক্তির প্রভাব থাকে, তা হলে যৌন জীবন-ই বা বাদ যায় কেন!

নজরদারি

৮১ শতাংশ নারী-পুরুষ জানিয়েছে, তারা তাদের প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার উপর ফেসবুকে নজরদারি চালায়। প্রাক্তন কোথায় গেল, কার সঙ্গে গেল, কোন পার্কে কতক্ষণ সময় কাটাল, সবই জেনে নেয় ফেসবুক থেকে। মজার ব্যাপার হল, সম্পর্ক ভেঙে যাওয়ার পরও কেউ কাউকে আনফ্রেন্ড করে না। অবচেতন মনে তখনও যে অধিকারবোধ কাজ করে, তা থেকেই জন্ম নেয় নজরদারির স্বভাব। যদিও প্রাক্তন অন্য কারও সঙ্গে ভাল আছে জানলে ঈর্ষায় জ্বলে যায়।

ফোন নিয়ে বিছানায়

সেক্সের সময় ফোন না দেখলেও অন্তত ৮৭ শতাংশ নারী-পুরুষ তা সঙ্গে নিয়ে বিছানায় যায়। সেক্স হয়ে যাওয়ার পরই আবার তারা ফোন নিয়ে নাড়াচাড়া শুরু করে। ফেসবুক দেখা, হোয়াটসঅ্যাপ করা ইত্যাদি শুরু হয়ে যায়। পুরুষদের ক্ষেত্রে এই প্রবণতা বেশি। এ নিয়ে পার্টনারের সঙ্গে কথা কাটাকাটিও হয়।

হাই-টেক ব্রেক আপ

সামনাসামনি নয়, মানুষ এখন হাই-টেক পদ্ধতিতে ব্রেক আপের কথা বলতে পছন্দ করে। এসএমএস, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জার এক্ষেত্রে মাধ্যম হিসাবে কাজ করে। কারণ, সামনাসামনি ব্রেক আপের কথা বলে কেউই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে চায় না। বরং অন্তরালে থেকে হাই-টেক মাধ্যমে তা জানিয়ে দেওয়া সহজতর হয়।

ফ্লার্ট করলে কাম জাগে

৬১ শতাংশ নারী-পুরুষ জানিয়েছে, তারা ফেসবুকে অচেনা ছেলে-মেয়েদের সঙ্গে ফ্লার্ট করে। এরা অধিকাংশই অল্পবয়সী। ফ্লার্ট করতে করতেই তাদের ভিতর সেক্স করার ইচ্ছা জাগে।

যৌনগন্ধী কনটেন্ট শেয়ার

৭০ শতাংশ নারী-পুরুষ জানাচ্ছে, তারা পার্টনারের সঙ্গে হোয়াটসঅ্যাপে যৌনগন্ধী টেক্সট, ছবি, ভিডিও ইত্যাদি শেয়ার করে। সে সব দেখে কামতাড়ানা জাগে। অর্থাৎ সেক্স করার ইচ্ছে জাগিয়ে তোলার ব্যাপারে যৌনগন্ধী কনটেন্টের ভূমিকা রয়েছে।

স্কাইপ সেক্স

২০ শতাংশ পুরুষ ও ১০ শতাংশ মহিলা জানিয়েছে, তারা কোনও কারণবশত দূরে থাকলেও স্কাইপে নগ্ন হয়ে পরস্পরকে নিজেদের শরীর দেখায়। পুরুষরা স্কাইপে নগ্ন প্রেমিকাকে দেখে ওয়েব ক্যামের সামনেই হস্তমৈথুন করে।

মোবাইলে পর্নোগ্রাফি

৫০ শতাংশ নারী-পুরুষ জানিয়েছে, তারা মোবাইলে পর্নোগ্রাফি দেখতে ভালবাসে এবং বিভিন্ন সেক্স পজিশনের ধারণা তারা পর্নোগ্রাফি থেকেই পায়।

ডেটিং ওয়েবসাইট

৩০ শতাংশ নারী-পুরুষ জানিয়েছে, কোনও না কোনও ডেটিং ওয়েবসাইটে তাদের অ্যাকাউন্ট আছে। এই ৩০ শতাংশের মধ্যে একাংশ আবার ভুয়ো প্রোফাইল বানিয়ে ডেটিং করে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...