Current date Sep 7, 2026
খেলা

আফগানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: দেরাদুনে তিন ম্যাচের সিরিজে ১-০তে পিছিয়ে থেকে আফগানদের বিপক্ষে আজ মাঠে নামছে সাকিব বাহিনী। সিরিজ বাঁচাতে হলে আজ জেতার বিকল্প নেই টাইগারদের। প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলিয়ে আজ যে কোনও উপায়ে জিততে চায় বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। গত ম্যাচের ব্যর্থতার কারণে আজ দলে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। বোলিংয়ে আবু জায়েদ রাহির জায়গায় ঢুকতে পারেন আবু হায়দার রনি। বাদ পড়তে পারেন সাব্বির রহমানও। তার বদলে জায়গা পেতে পারেন আরিফুল হক। এছাড়া আজ একজন পেসার কম খেলাতে পারে বাংলাদেশ। আবুল হাসান রাজুর জায়গায় খেলতে পারেন মিরাজ।

সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), আরিফুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, আবু হায়দার রনি, রুবেল হোসেন ও নাজমুল ইসলাম অপু।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...