Current date Jul 12, 2026
বিশ্ব

আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় নিহত ৩৬

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে যুদ্ধবিরতি উদযাপনে থাকা তালেবান যোদ্ধাদের ওপর আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৩৬ জন নিহত ও আর ৬৫ জন আহত হয়েছেন।

১৭ জুন, রবিবার দেশটির স্বাস্থ্য বিভাগের পরিচালক নাজিবুল্লাহ কামাল জানান, পূর্বাঞ্চলের নাঙ্গাহার প্রদেশে শনিবার এ ঘটনাটি ঘটে।

ঈদুল ফিতর উপলক্ষে তালেবান যোদ্ধারা যখন একত্র হয়ে যুদ্ধবিরতি উদযাপন করছিলেন, সেই সময় আত্মঘাতী ওই হামলাকারী তাদের লক্ষ্যবস্তু বানিয়েছিলেন।

এদিকে এখনো কোনো পক্ষ এ ঘটনার দায় স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ ঘটনা ঘটিয়েছে। কারণ আইএস যুদ্ধ বিরতির বাইরে। এ ছাড়াও অতীতে আইএসের সঙ্গে তালেবানদের বিরোধ ছিল।

এ হামলার পর ৩ দিন থেকে বাড়িয়ে ৯ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

ঘানির এ ঘোষণায় তালেবানদের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে পূর্ব ঘোষিত যুদ্ধবিরতি আজ শেষ হওয়ার কথা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষেশনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর...

Lead Newsবিশ্ব

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত বছর বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ নজিরবিহীন বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক...

Lead Newsবাংলাদেশ

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো....