Current date Oct 28, 2026
বিশ্ব

আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ৪২ নিরাপত্তাকর্মী

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে দেশজুড়ে চালানো তালেবান হামলায় অন্তত ৪২ নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। সরকারি বাহিনীর সঙ্গে এক যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার আগ দিয়ে এই হামলা চালিয়েছে তালেবান। এ খবর দিয়েছে রেডিওফ্রিইউরোপ/রেডিওলিবার্টি।

এক গভর্নরকে উদ্ধৃত করে খবরে বলা হয়, ৯ জুন কুন্দুজ প্রদেশের কালা-ই জাল শহরে তালেবান জঙ্গিদের হামলায় অন্তত ২৫ পুলিশ সদস্য নিহত হয়েছেন।

পার্শ্ববর্তী জেলা, ইমাম সাহিবের গভর্নর আমানাদ্দিন কুরেশি বলেন, পুলিশের সঙ্গে সংঘর্ষে জঙ্গি গোষ্ঠীটিরও আট সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো নয় জন।
এদিকে হেরাত প্রদেশের প্রাদেশিক গভর্নর জেলানি ফরহাদ বলেন, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে তালিবানদের হামলায় অন্তত ১৭ আফগান সেনা নিহত হয়েছেন।

তালেবানরা জায়োল জেলার এক চেকপয়েন্টে হামলা চালালে এই ঘটনা ঘটে। ফরহাদ জানান, হামলায় আহত হয়েছেন আরো ১৩ জন।

ইদ-উল-ফিতর উপলক্ষে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে তালেবানরা। এই প্রথম এরকম কোন যুদ্ধবিরতির ঘোষণা দিল জঙ্গি গোষ্ঠীটি। কয়েকদিন আগে আফগান সরকারও এক পাক্ষিকভাবে একইরকম একটি ঘোষণা দিয়েছে।

আগামী ১২ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে জানিয়েছে তালেবানরা। অন্যদিকে, সরকারি বাহিনীর যুদ্ধবিরতির ঘোষণা কার্যকর থাকবে ২০ জুন পর্যন্ত।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...