Current date Sep 14, 2026
বিশ্ব

আফগানিস্তান: যুদ্ধবিরতি সত্ত্বেও জেলা গভর্নরসহ ৯ জনকে হত্যা করলো তালেবান

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতি চলা সত্ত্বেও আফগানিস্তানের উত্তরাঞ্চলে এক জেলা গভর্নরসহ মোট নয়জনকে হত্যা করেছে জঙ্গি গোষ্ঠী তালেবান। সংঘর্ষ চলছে দেশের অন্যান্য জায়গায়ও। কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।

খবরে বলা হয়, উত্তরাঞ্চলীয় ফারইয়াব প্রদেশের কোহিস্তান জেলার গভর্নরসহ মোট নয়জনকে অতর্কিত হামলা চালিয়ে হত্যা করেছে তালেবান যোদ্ধারা। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জাভেদ বেদার এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

বেদার বলেন, তালেবানরা সফলভাবে শহরের কেন্দ্রস্থলে প্রবেশ করতে পেরেছে। তারা আমাদের ওপর হামলা চালালে আমাদের নিজেদের প্রতিরক্ষা করতে হবে। আমরা অতিরিক্ত সেনা মোতায়েনের আহবান জানিয়েছি।

এছাড়া ফারইয়াবের অন্যান্য জায়গা ও সারি পুল প্রদেশের বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাহিনী ও তালেবানদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, উভয় পক্ষেই অগণিত সংখ্যার মানুষ হতাহত হয়েছে। উভয় প্রদেশে হামলা চালানোর দায় স্বীকার করেছে তালেবান।

উল্লেখ্য, শনিবার ঈদুল-ফিতর উপলক্ষে প্রথমবারের মতো সরকারি বাহিনীর সঙ্গে তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা করে তালেবান। এর আগে সরকারি বাহিনীও জঙ্গি গোষ্ঠীর সঙ্গে একটি যুদ্ধবিরতির ঘোষণা দেয়। তবে ঘোষণা সত্ত্বেও হামলা চালানো অব্যাহত রেখেছে তালেবান।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...