Current date Sep 7, 2026
খেলা

আফগান সিরিজ চ্যালেঞ্জিং হবে : মুশফিক

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ওমরাহ পালন করে দেশে ফিরেছেন মাত্র দু’দিন আগে। একদিন বিশ্রামে থেকে আবারও নেমে পড়েছেন ময়দানে। মুশফিকের লক্ষ্য আপাতত আফগানিস্তান সিরিজ। যেখানে সামলাতে হবে দুটি জিনিস। এক অচেনা কন্ডিশন আর দুই রশিদ-মুজিবদের মতো বোলারদের।

পরিশ্রম তাই বেশি করাটাই স্বাভাবিক। সদ্য শেষ হওয়া বিসিএলে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন অ্যাংকেলে। সেটাও প্রায় সেরে উঠেছে।

আগামী বছরটা যাবে ব্যস্ত সূচিতে। ব্যস্ততার শুরুটা হবে দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে।

ওমরাহ পালন শেষে অনুশীলনে যোগ দেয়া মুশফিক জানালেন আসন্ন সফর নিয়ে। সোজা কথা, টাইগারদের সাবেক অধিনায়ক আফগানিস্তানকে সমীহ করছেন।

৩০ বছর বয়সী মুশফিক বলেন, এই সিরিজে চাপেই থাকবো আমরা। রশিদ খান, মুজিব উর রহমানদের মতো তরুণ বোলাররা চলতি আইপিএলে বেশ ভালোই খেলছেন। তাদের সামলানোর জন্যই নিজেদের প্রস্তুত করতে হবে। হ্যা এটা ঠিক, ঝুঁকি নিতে হবে।

দেরাদুনের অপরিচিত কন্ডিশন নিয়েও কথা বলেন মুশফিক। তিনি বলেন, এই মাঠে আগে কখনও খেলিনি আমরা। তবে ওদের জন্য পরিচিত সবই। এই সিরিজ দিয়েই দেরাদুনের রাজিব গান্ধী স্টেডিয়ামের নাম লেখা হবে আন্তর্জাতিক ভেন্যু তালিকায়। আমরা চাইবো সিরিজটা স্বরণীয় করে রাখতে।

দেরাদুনের কন্ডিশন আর আফগান দলের শক্তিমত্বার ভেতরও নিজেদের উপস্থিতি জানান দিতে ভুলেননি মুশফিক।

মুশফিক বলেন, আমাদের দলের খেলোয়াড়রাও কম অভিজ্ঞ নন। আমাদেরও স্কিলফুল ক্রিকেটার আছে। আশা করি ভালো একটা সিরিজ অপেক্ষা করছে দু’দলের জন্য।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...