Current date Sep 6, 2026
খেলা

আবারও ব্যর্থ সাব্বির

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ব্যর্থতা যেন নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে সাব্বির রহমানের। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে এশিয়া কাপে সবশেষ তার ব্যাট হেসেছিল। শ্রীলঙ্কার বিপক্ষে ৫৪ বলে ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। তারপর গত ২ বছরের অধিক সময়ে ২১টি টি-আন্তর্জাতিক টোয়েন্টি ম্যাচ খেললেও একটি হাফসেঞ্চুরিও উপহার দিতে পারেননি সাব্বির। উল্টো একের এক বিতর্কে জড়িয়েছেন নিজেকে। এই তিন বছরে উল্লেখ করার মাঝে ২১০৭ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৮ রানের একটি ইনিংস খেলেন সাব্বির।

এই ২ বছরেরও অধিক সময়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২১ ম্যাচে তার স্কোর হচ্ছে এরকম- ১৪, ৩২, ১৫, ১৩, ৪৪, ২৫, ১২, ২৬, ১২, ১৬, ৪৮, ১৮, ১৬, ১৯, ১৯, ৫, ১, ৩০, ০, ২৭ ও ১৩।

ওয়ানডে ও টেস্ট ক্রিকেটেও ধারাবাহিকতা ধরে রাখতে পারছেন না এ ক্রিকেটার। অার তার এমন পারফরম্যান্সে রীতিমতো হতাশ ক্রিকেট প্রেমীরা। প্রশ্ন উঠছে তার দলে অন্তর্ভূক্তি নিয়েও। ইতোমধ্যে শৃঙ্খলা ভঙ্গ ও দর্শক পেটানোর অভিযোগে দলের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন সাব্বির। পাশাপাশি তাকে ২০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। সঙ্গে যুক্ত রয়েছে ঘরোয়া ক্রিকেটে ৬ মাসের নিষেধাজ্ঞাও।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...