Current date Sep 7, 2026
বিনোদন

আবারও শাহরুখ-কাজল জুটি

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম সেরা জুটি শাহরুখ খান ও কাজল। এই জুটিকে দীর্ঘদিন পর্দায় দেখা যায়নি। তবে দর্শকদের কাছে এ জুটির আবেদন আজও রয়ে গেছে। আবারও পর্দায় ফিরছেন শাহরুখ-কাজল। এমন খবর শুনে নিশ্চয়ই তার ভক্তরা খুশি হবেন।

সেই রাজ-সিমরন বা রাহুল-অঞ্জলি থেকে শুরু করে শাহরুখ-কাজল জুটির বেশিরভাগ ছবিই দর্শকদের মাঝে তুমুল সাড়া ফেলেছে।

ভারতের একটি গণমাধ্যমের খবর, শাহরুখ-কাজল জুটির ম্যাজিক কাজে লাগাতে যাচ্ছেন তাদের কাছের বন্ধু পরিচালক করণ জোহর। করণ এরইমধ্যে নাকি শাহরুখ-কাজলের জন্য চিত্রনাট্য তৈরি করা শুরু করেছেন।

বিষয়টি নিয়ে আরও জানা যায়, ছবির বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে আছে। করণের সঙ্গে শাহরুখ-কাজলের সম্পর্ক খুবই ভালো। করণ দুজনকেই সিনেমার গল্পটা শুনিয়েছে এবং তাদেরকে ফের একসঙ্গে ফেরানোর ইচ্ছে প্রকাশ করেছেন।

তবে নতুন ছবির বিষয়ে এখনও শাহরুখ-কাজল কেউই কোনও মন্তব্য করেননি। এদিকে এই জুটি আবারও পর্দায় ফিরলে ছবি হিট হবে তা বলার অপেক্ষা রাখে না।

শাহরুখ-কাজল জুটি বাজিগর, কুচ কুচ হোতা হ্যায়, কাভি খুশী কাভি গাম, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র মতো দর্শকনন্দিত ছবি উপহার দিয়েছেন। যা আজও সমানভাবে জনপ্রিয়। সর্বশেষ তাদের একসঙ্গে ২০১৫ সালে ‘দিলওয়ালে’ ছবিতে দেখা গেছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...