Current date Oct 30, 2026
বিনোদন

আবারও শুটিংয়ে আহত আলিয়া

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট গত মার্চ মাসে বুলগেরিয়ায় অয়ন মুখার্জী পরিচাতি ‘ব্রহ্মাস্ত্র’ছবির শুটিং চলাকালীন সময়ে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে আহত হয়েছিলেন। আবারও শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত হলেন আলিয়া।অভিষেক বর্মণ পরিচালিত ‘কলঙ্ক’ ছবির শুটিং সেটে এ দুর্ঘটনা ঘটে। সম্প্রতি শুটিংয়ের সময় সিঁড়ি থেকে পড়ে পায়ের গোড়ালিতে চোট পান তিনি। কিন্তু তারপরও পায়ের ব্যথা নিয়েই শুটিং করছেন আলিয়া। কারণ ছবির শিডিউল এতটাই শক্ত যে তাকে কষ্ট করে হলেও শুটিং করতে হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে,শট দেওয়ার ফাঁকে ফাঁকে আলিয়া বিশ্রাম নিচ্ছেন যাতে আঘাত মারাত্মক না হয়।

এর আগে বুলগেরিয়ার শুটিংয়ের সময় অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে কাঁধে ও ঘাড়ে মারাত্মক আঘাত পান আলিয়া। এ কারণে তার সেই অ্যাকশন দৃশ্য ধারণ পিছিয়ে দেওয়া হয়।

সূত্র : মুম্বাই মিরর

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...