Current date Sep 7, 2026
বিশ্ব

আবারো নেপাল! অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী বিমান!

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : নেপালে একটি যাত্রীবাহী বিমান অল্পের জন্য আরেকটি দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেল।নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনার শোকের রেশ না কাটতেই এ ধরনের ঘটনা ঘটলো। নেপালি গণমাধ্যম মাই রিপাবলিকা একথা জানিয়েছে।

নেপালি গণমাধ্যমটি জানায়, রবিবার কাঠমান্ডু থেকে ২৬৫ কিলোমিটার পশ্চিমে সিদ্ধার্থনগর শহরে গৌতম বুদ্ধ বিমানবন্দরে ইয়েতি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে।

খবরে বলা হয়, বিমানটি রানওয়েতে অবতরণের সময় ল্যান্ডিং গিয়ার আটকে যায়। পরে অবশ্য কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই বিমানটি অবতরণ করতে সক্ষম হয়। বিমানটি কাঠমান্ডু থেকে স্থানীয় সময় বিকাল ৪টা ৪০ মিনিটে রওয়ানা হয় এবং ৫টা ১০ মিনিটে অবতরণ করে।

প্রসঙ্গত, গত সোমবার নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় ৫১ জন নিহত হন। তাদের মধ্যে ২৬ জন বাংলাদেশি। সূত্র: এপি

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...