Current date Sep 7, 2026
বিনোদন

আবার জুটি বাঁধলেন ইমন ও পূর্ণিমা

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন ঢাকাই ছবির চিত্রনায়ক ইমন ও এক সময়ের পর্দা কাঁপানো অনন্য সুন্দরী চিত্রনায়িকা পূর্ণিমা। রাজধানীর উত্তরার একটি শুটিং বাড়িতে চলছে ঈদের বিশেষ একটি টেলিফিল্মের শুটিং। সেখানেই অংশ নিয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় এ দুই তারকা।

গতকাল থেকেই এ টেলিছবিটির শুটিং শুরু হয়। টেলিছবির নাম ‘রোদ্দুরে তোমাকে পেয়েছি একদিন’। এটি রচনা ও পরিচালনা করছেন রাজিবুল ইসলাম রাজিব।

ইমন বলেন, ‘ঈদের নাটক বা টেলিছবির গল্পগুলো পছন্দ হলেই অভিনয় করার চেষ্টা করি। সেই জায়গা থেকে এটার গল্পটা ভালো লেগেছে। রোমান্টিক একটা গল্প।’ পূর্ণিমার সঙ্গে কাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আর পূর্ণিমা এর আগেও একসাথে কাজ করেছি নাটক ও চলচ্চিত্রে। সেগুলো প্রশংসিত হয়েছে। আশা করছি এবারও ভালো কিছুই হবে।’

নির্মাতা সূত্রে জানা গেছে, আসছে ঈদেই চ্যানেলে আইতে এই টেলিছবিটি প্রচার করা হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...