Current date Oct 28, 2026
অর্থনীতি

আব্দুল্লাহ আল মামুন জনতা ব্যাংকের নতুন ডিএমডি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

সম্প্রতি পদোন্নতি পেয়ে ড. মো. আব্দুলাহ আল মামুন জনতা ব্যাংক লিমিটেডে ডিএমডি হিসেবে যোগদান করেছেন।

এর আগে তিনি অগ্রণী ব্যাংক লিমিটেডের ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট ডিভিশনে জিএম হিসেবে দায়িত্ব পালন করেন। চাকুরীর বিভিন্ন পর্যায়ে তিনি আন্তর্জাতিক বিভাগ, ট্রেজারী বিভাগ, এসমএই, আরসিডি, এসএফডি, ই এন্ড ইডি, পিসিএসডি (কমন ও প্রিন্টিং), সিপিসিআরএমডি, ক্রেডিট কমিটি, আমিন কোর্ট কর্পোরেট শাখা, গুলশান কর্পোরেট শাখা, বনানী কর্পোরেট শাখা এবং মহাখালী কর্পোরেট শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

ড. মামুন নেপাল মালয়েশিয়াসহ দেশে-বিদেশে ব্যাংকিং পেশায় প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেন।

তিনি দি ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ বিষয়ে আমেরিকান ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া থেকে (ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স বিভাগ) ২০১৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে ২০০৬ সালে ব্যাংকিং অ্যান্ড ফিন্যন্সে এমবিএ ডিগ্রি এবং ১৯৮৭ সালে খুলনা বিআইটি (কুয়েট) থেকে কৃতিত্বের সঙ্গে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন।

কোভিড-১৯ প্রনোদনা প্যাকেজ সফলভাবে বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করায় তিনি অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে প্রশংসাপত্র পান।

উল্লেখ্য, ড. মো. আব্দুলাহ আল মামুন ১৯৬৪ সালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কলিয়ারচর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...