Current date Sep 7, 2026
বিনোদন

আব্বাসের সাথে ফিরলেন আলেকজান্ডার বো

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : অবশেষে চলচ্চিত্রে ফিরলেন আলোচিত-সমালোচিত চিত্রনায়ক আলেকজান্ডার বো। চিত্রনায়ক নিরব অভিনীত ‘আব্বাস’ ছবির শুটিংয়ে যোগ দিয়েছেন একসময়ের আলোচিত চিত্রনায়ক আলেকজান্ডার বো।

শনিবার থেকে তিনি এই ছবির শুটিং করছেন, আজ রবিবার করছেন। এই ছবিতে নিরব নাম ভূমিকায় অভিনয় করলেও আলেকজান্ডার বো ক্ষ্যাপাটে চরিত্রে অভিনয় করছেন।

আলেকজান্ডার বো ফিরেই দারুণ উচ্ছ্বসিত। তিনি বলেন, ফিরেই এমন একজনের সাথে কাজ করছি যে কি না এখন বেশ জনপ্রিয়। ছবিতে আমার চরিত্র অনেকটা রাশভারি, খ্যাপাটে। যে সবসময় নিজে নিজে কথা বলে, চোখেমুখে সবসময় কি জানি একটা খোঁজে। পুরোপুরি ঠাণ্ডা মাথার একজন মানুষ। কিন্তু আণ্ডার ওয়ার্ল্ডের ক্যাডার থাকেন। আমি হাজতে যাওয়ার পর নিরব একাই সবকিছুই রাজ করতে চায়!

এই প্রথম আলেকজান্ডার ও নিরব একসঙ্গে কাজ করছেন। নিরব বললেন, আলেক ভাইয়ের আমার এটাই প্রথমকাজ। ওনার অভিনয় ছাড়াও মারপিটের ফ্যান আমি। আশা করছি, প্রথমবার আমাদের দুজনার উপস্থিতি বড়পর্দায় জমে উঠবে, আব্বাস ছবিটাও দর্শকদের কাছে ভালো লাগবে।

আব্বাস পরিচালনা করছেন নির্মাতা সাইফ চন্দন। এই ছবিতে আরো অভিনয় করছেন সোহানা সাবা, জয়রাজ, সমাপ্তি মাশুক, তাসনিয়া, ডন, শিমুল খান, ইলরা গহ্বর প্রমুখ। গেল সেপ্টেম্বর মাসে পুরাণ ঢাকায় এই ছবির শুটিং শুরু হয়। আব্বাস প্রযোজনা করছে লাইভ টেকনোলোজিস। ছবির চিত্রনাট্য লিখেছেন জসীম উদ্দিন।

আব্বাস ছাড়াও আলেকজান্ডার বো ‘অন্ধকার জগৎ’ নামের আরেক ছবিতে কাজ করছেন। বদিউল আলম খোকন পরিচালিত ওই ছবিতে আরো অভিনয় করছেন মাহিয়া মাহি ও ডি এ তায়েব। আলেকজান্ডার বো বলেন, ওই ছবিটি নির্মাণাধীন। ৪ তারিখ থেকে ১৪ দিনের জন্য নতুন লটের শুটিং হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...