Current date Sep 15, 2026
বাংলাদেশ

আমরণ অনশন কর্মসূচিতে অসুস্থ ৩৫ শিক্ষক

URL copied
আমরণ অনশন কর্মসূচিতে অসুস্থ ৩৫ শিক্ষক
Share URL copied

অনলাইন ডেস্ক : নন-এমপিও শিক্ষকদের টানা তৃতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচিতে ৩৫ শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। দাবি আদায়ে কর্মসূচির ১৮তম দিনে তারা অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে স্যালাইন ও প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। তিনজন শিক্ষককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে চলমান কর্মসূচিতে শিক্ষক নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন নামের শিক্ষকদের সংগঠন প্রধানমন্ত্রীর এমপিওভুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নে এই আমরণ অনশন কর্মসূচি পালন করছে।

বুধবারের এই কর্মসূচিতে কয়েকশ শিক্ষককে অংশ নিতে দেখা যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকরদের সঙ্গে শিক্ষিকারাও যোগ দিয়েছেন।

ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম বলেন, আন্দোলনের ১৮তম দিনে এসে আমাদের ৩৫জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের তিনজনকে ঢাকা মেডিকেলে কলেজে ভর্তি করা হয়েছে। ৭০২ নং ওয়ার্ডের মেঝেতে তারা অবস্থান করছেন। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি। কোনও প্রতিনিধিও পাঠায়নি। ২০০৬ সালের পর থেকে এখন পর্যন্ত ২৮বার আন্দোলনে এসেছি। তবু প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই। যেকোনও মূল্যে আমরা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই।

তিনি আরও বলেন, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে দুটি কমিটি করা হয়েছে। সেখানে শিক্ষকদের বয়স ৩৫ এর কথা বলা হয়েছে। অথচ আমাদের কোনও কোনও শিক্ষকের চাকরির বয়সই ১৫ থেকে ২০। আমার বয়সই ৪১। তাহলে আমি কীভাবে এমপিওভুক্ত হবো?

উল্লেখ্য, বিভিন্ন ধাপে এমপিওভুক্তির এই আন্দোলন চলছে ২০০৬ সাল থেকে। এবারের ঈদ-উল-ফিতরের দিনেও ননএমপিও শিক্ষকরা কর্মসূচি পালন করেছে। জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় তারা ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা বের করেছিলেন ভুখা মিছিল।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...