Current date Sep 7, 2026
খেলা

‘আমরা চেষ্টায় আছি ছোট ছোট ভুলগুলোকে কিভাবে কমানো যায়’

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : বারবার জয়ের একেবারে কাছে গিয়েও ফিরতে হয়েছে হতাশ হয়ে। তবে, বাংলাদেশের এখন সময় এসেছে এই হতাশা ঘোচানোর। ছোট ছোট ভুল শোধরাতে পারলে জয় পাওয়া শুধু সময়ের ব্যাপার। এমনটাই মনে করছেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

এদিকে, ঘরোয়া টি-টোয়েন্টি লিগ আয়োজিত হলে, সংক্ষিপ্ত ফরম্যাটে নিজেদের তৈরী করার বড় সুযোগ পাবেন ক্রিকেটাররা, এমনটাই মনে করেন সাকিব।

নিদাহাস ট্রফির শিরোপাটা এখন ভারতের শো কেসে। কিন্তু বাংলাদেশে এখনও রয়ে গেছে আক্ষেপের রেশ। কারণ টাইগাররা ট্রফিটা ছুঁতে ছুঁতেও যে ছিনিয়ে নিলো ভারত। তাই এতটা আবেগ ভরা কন্ঠে ক্যাপ্টেনের আফসোস। বারবার কাছে গিয়ে ফিরতে হচ্ছে হতাশ হয়ে।

বারবার ছোট ছোট ভুল ছিটকে দিচ্ছে বাংলাদেশকে। তবে, এবার সময় এসেছে শিরোপা ছিনিয়ে আনার।

সাকিব আল হাসান বলেন, ‘আমরা চেষ্টায় আছি ছোট ছোট ভুলগুলোকে কিভাবে কমানো যায়। চেষ্টা থাকবে এমন যেনো আর না ঘটে।’

টেস্ট এবং ওয়ানডেতে বাংলাদেশকে সমীহ করে বিশ্বের সব দলই। টি- টোয়েন্টিতেও নিজেদের সামর্থ্যের প্রমাণ রাখতে শুরু করেছেন টাইগাররা। ঢাকা প্রিমিয়ার লিগের ছয় দল নিয়ে ঘরোয়া টি- টোয়েন্টি লিগ আয়োজন করলে এই সংস্করণে বেরিয়ে আসবে নতুন ক্রিকেটার। বিশ্বাস সাকিবের।

টাইগারদের প্রধান কোচ কে হচ্ছেন তা নিয়ে এখনো ধোঁয়াশায় বিসিবি। বিশ্বসেরা অলরাউন্ডারের বিশ্বাস গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিতে বিচক্ষণতার পরিচয় দেবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে এবার সাকিব খেলবেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। নতুন দলের হয়ে এবার নতুন ভাবে নিজেকে চেনাতে চান এই বিশ্বসেরা অলরাউন্ডার।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...