Current date Sep 7, 2026
খেলা

আমাকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: রুবেল

URL copied
Share URL copied

গুঞ্জন উঠেছে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে পেসার রুবেল হোসেনকে। বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি দলের সতীর্থদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ায় জ্যামাইকা টেস্টের আগে দল থেকে বাদ পড়েছেন। এমনও লেখা হয়েছে কোচের চাওয়া মতো পারফরম্যান্স না করায় দল ছাড়তে হচ্ছে রুবেলকে।

কিন্তু রুবেল হোসেন বলছেন ভিন্ন কথা। তার দাবি অনুযায়ী ওসব খবর সম্পূর্ণ ভিত্তিহীন।

এ নিয়ে মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের মতামত শেয়ার করেন।

ওই পোস্টে লেখা ছিল- আসসালামু আলাইকুম। একটি বিষয় আমি সবার কাছে পরিষ্কার করতে চাচ্ছি। আমাদের দলের প্রত্যেক ক্রিকেটারেরই একে অপরের সাথে ভাইয়ের মতো সম্পর্ক। কিন্তু সাম্প্রতিক সময়ে আমি লক্ষ্য করেছি যে, আমাকে কেন্দ্র করে কিছু অনলাইন পোর্টালে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। এ ধরনের ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ব্যাপারটি নিয়ে আমি খুবই দুঃখিত ও মর্মাহত। আমার শুভাকাঙ্ক্ষী সকলকে অনুরোধ করবো এ ধরনের ভিত্তিহীন খবরের ব্যাপারে সতর্ক হতে। আমি এবং দলের সবাই আপ্রাণ চেষ্টা করছি ভালো করার জন্য। আপনারা সবাই আমার জন্য এবং দলের জন্য দোয়া করবেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...