Current date Sep 7, 2026
খেলা

আমাদের হারানোর কিছু ছিল না, ওদের ছিল: সালমা

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে বাংলাদেশ পুরুষ দল ফাইনাল খেলেছে দুইবার। কিন্তু একবারও শিরোপা জিততে পারেনি। তবে, নারীদের এশিয়া কাপে বাংলাদেশ প্রথমবার ফাইনালে উঠেই শিরোপা জিতে নিলো। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটি বিরাট বড় অর্জন। মালয়েশিয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টে রবিবার ফাইনাল ম্যাচে ভারতকে তিন উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

এদিন ম্যাচ জয়ের পর টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন বলেন, ‘এশিয়া কাপ জিততে পারে আমরা খুব খুশি। এটি ভাষায় প্রকাশ করার মতো নয়। ভারতের বিপক্ষে এর আগের ম্যাচ জেতার পর আমাদের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। তারপর আমরা এই পর্যায়ে পৌঁছেছি। ফাইনাল জিততে পেরে আমরা আনন্দিত।

তিনি আরো বলেন, ‘তাদের হারানোর অনেক কিছু ছিল। কিন্তু আমাদের হারানোর কিছু ছিল না। আমাদের অর্জন করার অনেক কিছু ছিল। আমরা সেটি পেরেছি। ভালো লাগছে যে, এখানে আমাদের অনেক সমর্থক আছে। মাঠে এসে যারা আমাদের সাপোর্ট করেছেন সবাইকে ধন্যবাদ। টুর্নামেন্টে আমাদের শুরুটা ভালো হয়নি। তারপর আমরা কামব্যাক করেছি। প্রথম ম্যাচে হারের পর আমরা একটিতেও হারিনি। আমরা সামনের ম্যাচগুলোতে আমাদের এই ভালো ফর্ম ধরে রাখার চেষ্টা করব।’

বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করেছিল হারের মাধ্যমে। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ছয় উইকেটে হেরেছিল বাংলাদেশ। এরপর পাকিস্তানকে সাত উইকেটে, ভারতকে সাত উইকেটে, থাইল্যান্ডকে নয় উইকেটে ও স্বাগতিক মালয়েশিয়াকে ৭০ রানে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। ফাইনাল ম্যাচে রোমাঞ্চকর জয় তুলে নিয়ে শিরোপা নিজেদের করে নেয় সালমা বাহিনী।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...