Current date Oct 29, 2026
বিনোদন

‘আমি তো বিয়ের জন্য ছেলেই পাচ্ছি না’

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : কারিশমা তন্না। ভারতের ছোট পর্দায় জনপ্রিয় মুখ তিনি। কিছুদিন সঞ্জয় দত্তের বায়েপিক ‘সঞ্জু’ সিনেমায় মাধুরী দীক্ষিতের চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই মডেল ও অভিনেত্রী। শনিবার তার একটি দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা। আর সেখানে এক প্রশ্নের জবাবে অভিনেত্রী দাবি করেছেন, বিয়ের জন্য তিনি ছেলে খুঁজে পাচ্ছেন না।

কারিশমাকে প্রশ্ন করা হয় আপনি বিয়ে কবে করছেন? জবাবে, তিনি বলেন, ডান দিক, বাঁ দিক, যে দিকে তাকাই সকলে বিয়ে করছে। আর টুইটারে ছবি দিচ্ছে। আমি তো ছেলেই পাচ্ছি না!

কথা থামিয়ে সাংবাদিকের প্রশ্ন, লোকে কিন্তু এটা বিশ্বাস করবেন না! জবাবে অভিনেত্রী বলেন, জানি, সকলেই শুনে অবাক হয়, কারিশমা সিঙ্গল! তার জন্য আফসোস করছি না। এই মুহূর্তে নিজেকে নিয়ে খুশি। ভবিষ্যতে অবশ্যই বিয়ে করতে চাই (হাসি)!

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...