Current date Sep 6, 2026
শিক্ষা

আমি দুর্বল, নিরীহ একজন মানুষ: শিক্ষামন্ত্রী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : নিজেকে দুর্বল, নিরীহ একজন মানুষ বলে মন্তব্য করে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকারের যে ক’জন মন্ত্রী রয়েছেন, তাদের মধ্যে আমি বুড়া মন্ত্রী। আমি দুর্বল, নিরীহ একজন মানুষ। আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউশনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধুর ‘৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ’ শীর্ষক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ১৭ মিনিটের ভাষণটি একটি দলিল। যাতে সাধারণ মানুষের স্বাধীনতার সংগ্রামের ডাক দেওয়া হয়েছে। ডাক দেওয়া হয়েছে অর্থনৈতিক মুক্তির। শিক্ষামন্ত্রী আরও বলেন, এই ভাষণটিকে ইউনেস্কোর স্বীকৃতির জন্য ২০০৯ সালের ১২ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রস্তাব করা হয়। শিক্ষামন্ত্রী হিসেবে ২৩ মার্চ আমি এই প্রস্তাবে স্বাক্ষর করি। আর এই প্রস্তাবে ৩০ মার্চ প্রধানমন্ত্রী স্বাক্ষর করেছেন। এরপর দীর্ঘ ৯ বছর যাচাই-বাছাইয়ের পর ২০১৭ সালে প্যারিসের অধিবেশনে ঘোষণা দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...