Current date Oct 28, 2026
Lead Newsবিশ্ব

আমেরিকার নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেনি: পুতিন

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া কখনোই আমেরিকার আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি। ২০১৬ সালের নির্বাচনের হস্তক্ষেপ করেনি।

সোমবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন পুতিন।

সাংবাদিকের প্রশ্নের জবাবে পুতিন বলেন, আমি কেন হস্তক্ষেপ করতে যাব। কিংবা কেনই বা ট্রাম্প আমাকে বিশ্বাস করবে। কেউ কি একটা প্রমাণ দেখাতে পেরেছে হস্তক্ষেপ নিয়ে। তাই গুজব নয় প্রমাণ নিয়ে কথা বলতে হবে।

পুতিনের সঙ্গে সহমত প্রকাশ করে ট্রাম্প বলেন, আমি একটা অসাধারণ নির্বাচনী ক্যাম্পেইন করেছি। তাই আজকে আমি প্রেসিডেন্ট।

ফিনল্যান্ডের স্থানীয় সময় দুপুর ২টা ১৬ মিনিটে মুখোমুখি বৈঠকে বসেন ট্রাম্প ও পুতিন। দুই নেতা প্রায় ২ ঘন্টা একান্তে বৈঠক করেন। এরপর তারা দ্বিপাক্ষীয় বৈঠকে বসেন। নিজ নিজ দেশে ক্ষমতায় আসার পর ট্রাম্প-পুতিনের এটাই প্রথম দ্বিপক্ষীয় বৈঠক ছিল। বৈঠক শেষে দুই দেশের শীর্ষ নেতারা এক টেবিলে দুপুরের খাবার খান ও আলোচনা করেন।

এর ঘন্টাখানেক পর ট্রাম্প ও পুতিন যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেয়।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...