Current date Sep 7, 2026
বিশ্ব

আমেরিকার ভেটোতে ফের আটকে গেল ইসরায়েলি গণহত্যার তদন্ত

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সীমান্তে ইসরায়েলের গণহত্যার বিষয়ে তদন্ত চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা খসড়া প্রস্তাব ফের আটকে দিয়েছে আমেরিকা। নিরাপত্তা পরিষদের অপর ১৪ সদস্য খসড়া প্রস্তাবকে স্বাগত জানালেও আমেরিকা একাই তাতে ভেটো দিয়েছে।

গাজার নিরস্ত্র জনগণের ওপর ইসরায়েল সেনাদের হত্যাকাণ্ডের বিষয়ে তদন্তের জন্য কুয়েত ফের এ প্রস্তাব তুলেছিল।

গত শুক্রবার থেকে ফিলিস্তিনি ভূমি দিবস উপলক্ষে গাজার অধিবাসীরা ইসরায়েল সীমান্তের কাছে অবস্থান কর্মসূচি পালন করছেন। ওই কর্মসূচিতে অংশ নেয়া লোকজনের ওপর নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা এবং এ পর্যন্ত অন্তত ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ বিষয়ে আন্তর্জাতিক আইনের আওতায় স্বাধীন ও স্বচ্ছ তদন্ত চেয়ে কুয়েত নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাবটি উত্থাপন করে।

প্রস্তাবটি পাস হলে জাতিসংঘ মহাসচিব গণহত্যার বিষয়ে স্বাধীন তদন্তের পদক্ষেপ নিতেন।

জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের প্রতিনিধি রিয়াদ মানসুর বলেছেন, আমেরিকা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ নিয়েছে। এর মাধ্যমে ইসরায়েলকে গণহত্যা অব্যাহত রাখার সবুজ সংকেত দেওয়া হয়েছে।

এর আগে গত সপ্তাহে একই ধরনের একটি খসড়া প্রস্তাব প্রত্যাখ্যান করে আমেরিকা।-রেডিও তেহরান

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...