Current date Sep 13, 2026
বাংলাদেশ

আরব আমিরাতের সঙ্গে ৪ সমঝোতা স্মারক সই

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

পারস্পরিক সহযোগিতা বাড়াতে তেল-সমৃদ্ধ দেশ আরব আমিরাতের সঙ্গে ৪টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।

মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে দুবাই প্রদর্শনী কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়।

চারটি সমঝোতা স্মারক হলো- উচ্চতর শিক্ষা এবং বিজ্ঞান গবেষণা বিষয়ে সহযোগিতা; বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস (বিআইআইএসএস) এবং এমিরেটস সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিস অ্যান্ড রিসার্সের (ইসিএসএসআর) মধ্যে একটি সমঝোতা স্মারক; দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সমঝোতা এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাসট্রিজ (এফবিসিসিআই) এবং দুবাই ইন্টারন্যাশনাল চেম্বার একটি সমঝোতা।

বিষয়টি সাংবাদিকদের জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এর আগে ৬ মার্চ মন্ত্রী জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর আরব আমিরাত সফরে চার থেকে পাঁচটি সমঝোতা স্মারক সই হতে পারে। এসময় তিনি জানান, মধ্যপ্রাচ্য মহামারির মধ্যেও বাংলাদেশিদের জন্য পুনরায় শ্রম বাজার উন্মুক্ত করেছে।

এদিকে ৭ মার্চ সন্ধ্যায় পাঁচদিনের রাষ্ট্রীয় সফরে আবুধাবি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে তিনি এ সফর করছেন। সফর শেষে ১২ মার্চ দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...