Current date Sep 8, 2026
বাংলাদেশ

আরব আমিরাতে শুধু সরকারিভাবে লোক পাঠানো হবে : প্রবাসীকল্যাণমন্ত্রী

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে শুধু সরকারিভাবে সংযুক্ত আরব আমিরাত-ইউএইতে লোক পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

তিনি জানান, দেশটিতে সরকারিভাবে ১৯ ক্যাটাগরিতে লোক পাঠানো হবে। এ জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি প্রতিবেদনের ভিত্তিতে আগামী তিন মাসের মধ্যে লোক পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন করবে।

এ সময়ের মধ্যে ইউএইতে যাওয়ার জন্য কোনো বেসরকারি রিক্রুটিং এজেন্সির সঙ্গে কাউকে লেনদেন না করতে বলেছেন প্রবাসীকল্যাণমন্ত্রী।

তিনি বলেন, ইউএইতে শুধু সরকারিভাবে লোক যাবে। এক্ষেত্রে কোনো বেসরকারি রিক্রুটিং এজেন্সির ভূমিকা থাকবে না।

সোমবার রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশি কর্মীদের জন্য ইউএইর শ্রমবাজার উন্মুক্তকরণ সংক্রান্ত সমঝোতা স্মারকের বিষয়টি তুলে ধরা হয়।

পাঁচ বছর বন্ধ থাকার পর গত ১৮ এপ্রিল বাংলাদেশ ও ইউএইর মধ্যে কর্মী পাঠানোর বিষয়ে সমঝোতা স্মারকটি সই হয়।

ওই চুক্তি অনুযায়ী, ১৯ ক্যাটাগরিতে আরব আমিরাতে কর্মী নিয়োগ করা হবে।

আর এ চুক্তি বাস্তবায়নে উভয় দেশের কর্মকর্তাদের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠন করা হবে। ইউএইতে লোক পাঠানোর ক্ষেত্রে কমিটি সুনির্দিষ্ট কিছু দায়িত্ব পালন করবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...