Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

আরাভ খানকে ফেরানো অসম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

URL copied
Share URL copied

জ্যেষ্ঠ প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অসম্ভব বলে কিছু নেই। বাংলাদেশ পারে না এমন কিছু নেই। আরাভ খানকে ফিরিয়ে আনা প্রসঙ্গে জানতে চাইলে এ কথা বলেন তিনি।

বুধবার (১০ মে) পুলিশ স্টাফ কলেজে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে সাংবাদিক সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ দিন বেলা সাড়ে ১১টায় রাজধানীর মিরপুরস্থ পুলিশ স্টাফ কলেজে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুলিশ কর্মকর্তা মামুন খান হত্যা মামলায় পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান দুবাইতে অবস্থান করছেন। মঙ্গলবার (৯ মে) অস্ত্র আইনে দায়ের করা মামলায় রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ইন্ডিয়ান পাসপোর্টে আরাভ খান নামে ‍দুবাই যাওয়া রবিউলকে ফেরানো কতটা সহজ? জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, তাকে ফিরিয়ে আনা অসম্ভব নয়। আর বাংলাদেশের কাছে অসম্ভব বলে কিছু নেই। বাংলাদেশ সবই পারে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...