Current date Sep 7, 2026
খেলা

আর্জেন্টিনা দল নিয়ে আশা দেখেন না ম্যারাডোনাই

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : এক হাতে প্রেশারের ওষুধ, অন্য হাতে প্রেশার মেশিন! এ নিয়েই হয়তো এবার বিশ্বকাপের খেলাগুলো দেখতে বসবেন ডিয়েগো ম্যারাডোনা। এই আর্জেন্টিনাকে নিয়ে একটুও যে ভরসা পাচ্ছেন না ১৯৮৬ বিশ্বকাপের নায়ক। আর্জেন্টিনা গ্রুপ পর্বেই ধরা খেয়ে যায় কি না, এমন শঙ্কাও প্রকাশ পেল ম্যারাডোনার কথায়।

একে তো আর্জেন্টিনা এমন এক গ্রুপে পড়েছে, বাকি তিন দল কেউ কারও চেয়ে কম নয়। ফলে পরিষ্কার দুই ফেবারিট নেই এই গ্রুপে। কোন দল কাকে কখন কাটবে, বলা কঠিন। ফলে আর্জেন্টিনার পথচলা মসৃণ হবে না। তবে প্রতিপক্ষের চেয়ে ম্যারাডোনাকে বেশি ভাবাচ্ছে আর্জেন্টিনা দলটাই। এই দলে ম্যারাডোনা কোনো নেতা দেখেন না। দেখেন না পরিকল্পনার ছাপও।

ম্যারাডোনা বলেছেন, ‘আমার তো সন্দেহ হয়, সত্যিই সন্দেহ হয়। আশা তো করি, প্রথম রাউন্ডটা ভালোয় ভালোয় পার করে দেব। আইসল্যান্ড, নাইজেরিয়া ও ক্রোয়েশিয়া আমাদের জন্য কখনোই সহজ হবে না, কখনোই না।’
এরপরই নিজ দলকে ধুয়ে দিয়েছেন, ‘এই দলের কোনো অভিজ্ঞতা নেই, সামনে থেকে পথ দেখায়, এমন কোনো নেতা নেই, কোনো রণকৌশল নেই। আমার তো মনে হয়, আর্জেন্টিনা দলের মানমর্যাদাই এবার ঝুঁকির মধ্যে আছে। আর্জেন্টিনা থেকে খবর পেয়েছি যে তারা ২-৩-৩-২ ফরম্যাটে খেলতে চায়। এটা হাস্যকর। এখন কেউ এভাবে খেলে বলুন? এ রকম খেলা তো সেই ১৯৩০ সালে খেলা হতো।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...