Current date Sep 7, 2026
বিনোদন

আলিয়ার জন্য রণবীর-দীপিকা জুটিতে ভাঙন!

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: শিরোনামটি পড়ে অবাক হয়েছেন নিশ্চয়ই? বলিউডের এই সময়কার সবচেয়ে আলোচিত জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। পর্দায় যেমন জনপ্রিয়, তেমনি বাস্তব জীবনেও তারা প্রেমী। এত সুন্দর জুটিতে ভাঙন?

 

না দুঃখ পাওয়ার কিছু নেই। কেবল পর্দাতেই ভাঙছে তাদের জুটি। খ্যাতিমান নির্মাতা সঞ্জয়লীলা বানসালির গত তিনটি ছবিতেই ছিলেন রণবীর ও দীপিকা। ‘বাজিরাও মাস্তানি’, ‘রামলীলা’ ও সর্বশেষ ‘পদ্মাবত’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন তারা। তিনটি ছবিই দর্শকপ্রিয়তার সঙ্গে বক্স অফিসেও তুমুল ব্যবসা করে।

তবে এবার আর বানসালির ছবিতে দেখা যাচ্ছে না রণবীর-দীপিকা জুটিকে। জানা গেছে, তার আগামী প্রজেক্টে নায়ক হিসেবে রণবীর সিং থাকছেন ঠিকই, কিন্তু থাকছেন না দীপিকা। নায়িকার ভূমিকায় নেয়া হচ্ছে আলিয়া ভাটকে।

 

মূলত দর্শকের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছেন সঞ্জয়লীলা বানসালি। এক জুটি দেখতে দেখতে যেন দর্শকের কোনো অনীহা না আসে, সেজন্য তিনি নতুন জুটি তৈরি করছেন।

 

বছর খানেক আগে একটি ভ্রমণ সংস্থার বিজ্ঞাপনে রণবীর-আলিয়ার জুটিবদ্ধ অভিনয় অনেকেই পছন্দ করেছে। তাই ধারণা করা হচ্ছে, বানসালির ম্যাজিক নির্মাণে এই জুটি আরো বেশি বিশেষ হয়ে দেখা দেবেন সিনেমার পর্দায়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...