Current date Sep 7, 2026
বিনোদন

আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ রণবীরের মা

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : আলিয়া ভাট এবং রণবীর কাপুর আম্বানির পার্টিতে একসঙ্গে না উপস্থিত হলেও রণবীরের মা নীতু কাপুর কিন্তু সকলের সামনেই আলিয়ার সাজের প্রশংসা করলেন। আম্বানির পার্টিতে উপস্থিত হওয়ার আগে আলিয়া বেশ কিছু ছবি পোস্ট করেন, সেখানে তাঁকে মনীষ মালহোত্রার তৈরি একটা কাস্টম মেড ব্রোকেড শাড়ির সঙ্গে আম্রপালির একটা কান বালা পরতে দেখা গেছে।

তিনি চুলে একটা খোপা করে চারপাশ দিয়ে মালা পেঁচিয়ে নেন এবং কপালে একটা টিপ পরেন। তিনি বাড়ি থেকে বেরোনোর আগের মুহূর্তের একটা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লেখেন, “পলট!” ছবিটা প্রথম যাদের নজরে পড়ে তাঁদের মধ্যে অন্যতম নীতু কাপুর। তিনি একটা ইমোজির ব্যবহার করে জানান আলিয়ার সাজ কত সুন্দর হয়েছে।

সাম্প্রতিক কিছু ইনস্টাগ্রাম পোস্টে নীতু কাপুর এবং আলিয়া ভাটের কথোপকথন আমাদের নজরে পড়েছে। এই মাসের শুরুতে আলিয়া এবং এডওয়ার্ড ভাটের (আপনি নিশ্চয়ই জানেন কে এডওয়ার্ড, তাই তো?) একটা ছবিতে নীতু কাপুর ‘অওওও’ কমেন্ট করেন। এছাড়াও রাজির প্রোমোশন চলাকালীন আলিয়ার সাজকে নীতু কাপুর ‘গর্জিয়াস’ বলেছিলেন।

সোনম কাপুর এবং আনন্দ আহুজার রিসেপশনে একসঙ্গে উপস্থিত হওয়ার পর থেকে আলিয়া ভাট এবং রণবীর কাপুরের সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়। ইন্টারনেট নীতু কাপুরের সঙ্গে আলিয়ার সম্পর্ক নিয়ে খুবই উৎসাহী, কারণ রণবীরের প্রাক্তন প্রেমিকা দীপিকা পাডুকোন এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে নীতু কাপুরের সম্পর্ক খুব একটা ভাল ছিল না বলে আমরা জানতাম। ২০১৪ সালে শোনা গিয়েছিল নীতু কাপুর একটা পারিবারিক ছবি থেকে ক্যাটরিনাকে কেটে বাদ দিয়েছেন। তবে অনেকেরই মতামত ছবিটা ফটোশপ করা হয়েছিল।

বৃহস্পতিবার অম্বানিরা আকাশ অম্বানি এবং তার বাগদত্তা শ্লোকা মেহতার জন্য একটা পার্টির আয়োজন করেছিল। সেখানে শাহরুখ খান এবং স্ত্রী গৌরী খান এবং নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়াও উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...