Current date Sep 15, 2026
বাংলাদেশ

আল জাজিরার প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র মন্ত্রণালয়

URL copied
Share URL copied

 

নিজস্ব প্রতিবেদকআল জাজিরা নিউজ চ্যানেলের ‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ শিরোনামে প্রতিবেদনটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানতে পেরেছে বাংলাদেশ সরকার। সাধারণত জনগণের প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ নীতিগুলোর বিরোধিতাকারী জামায়াতে ইসলামীর উগ্রগোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত ও রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

১৯৭১ সালে গণহত্যায় জামায়াতে ইসলামীর অপরাধী চক্র লাখ লাখ বাঙালি বেসামরিক মানুষকে হত্যা করেছিল। দুই লক্ষাধিক বাঙালি নারীকে ধর্ষণ করেছিল। তবে আল জাজিরা রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে এটা কখনোই তুলে ধরেনি। আল জাজিরার প্রধান ভাষ্যকার ডেভিড বার্গম্যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ কর্তৃক একাত্তরের মুক্তিযুদ্ধের সরকারি মৃত্যুর সংখ্যা চ্যালেঞ্জের জন্য দোষী সাব্যস্ত করেছেন। এটি লক্ষ করা যায় যে, আল জাজিরার অভিযোগের মূল উৎসকে আল জাজিরা নিজেই ‘সাইকোপ্যাথ’ হিসেবে উল্লেখ করেছে।

কেননা নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান জড়িত থাকার কোনো প্রমাণ হাজির করা হয়নি। মানসিকভাবে অস্থির একজন লোকের কথার ভিত্তিতে সিদ্ধান্তে উপনীত হওয়া একটি আন্তর্জাতিক নিউজ চ্যানেলের জন্য বড় ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ ছাড়া আর কিছুই নয়।

জামায়াতে ইসলামী বাংলাদেশের পৃষ্ঠপোষকতাযুক্ত কয়েকজন দণ্ডিত পলাতক অপরাধী বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালিয়ে আসছে। বিশেষ করে আল জাজিরা লন্ডন থেকে সেসব মিত্রদের দ্বারা প্ররোচিত হয়ে এ ভিত্তিহীন অপপ্রচার করছে। বাংলাদেশ সে সরকার ভিত্তিহীন প্রচারণা প্রত্যাখ্যান করছে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...