Current date Sep 7, 2026
বাংলাদেশ

আশুলিয়ায় পোশাক কারখানায় ভাঙচুর, পুলিশসহ আহত ৩০

URL copied
Share URL copied

সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার শ্রমিকদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পুলিশসহ অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে আশুলিয়ার গৌরিপুর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, দুই মাস ধরে কারখানা কর্তৃপক্ষ তাদের পাওনা বেতন-ভাতা পরিশোধ করছে না। বৃহস্পতিবার সকালে সকল শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে বকেয়ার দাবিতে সকালে কাজে যোগ না দিয়ে কারখানার সামনের অবস্থান নিলে পুলিশ এসে বাধা দেয়।

পোশাক কারখানাটিতে কাজ করে প্রায় দুই হাজার শ্রমিক। নির্ধারিত তারিখে শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়ার কথা ছিলো মালিকপক্ষের। বেতন না দেওয়ায় সকাল থেকে শ্রমিকরা কারখানায় উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন। রাতে কারখানায় কারখানার জিএম ও পিএমকে অবরুদ্ধ করে রেখে কারখানায় ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে খবর পেয়ে আশুলিয়া শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের লাঠিচার্জ করে। এতে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকরা কারখানার কয়েকটি গাড়িও ভাঙচুর করে।

গার্মেন্টস পোশাক শ্রমিক নুর নাহার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমাদের ২ মাসের বকেয়া বেতন রয়েছে, দোকানে বাকি, ছেলের স্কুলে বেতন ও বাড়ি ভাড়া বাকি। বেতন না দিলে খাবো কী। তাই আন্দোলন করছি।

কারখানার সহকারি ব্যবস্থাপক (প্রশাসন) মনির হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আর্থিক সংকটের কারণে বেতন ভাতা পরিশোধ করা যাচ্ছে না।

এ বিষয়ে আশুলিয়ার শিল্প পুলিশের পরিচালক সানা শামীনুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শ্রমিকরা কারখানার ভিতরে ভাংচুর চালায়। গামেন্টসে যখন আগুন দেওয়ার চেষ্টা করা হয় তখন পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...