Current date Sep 6, 2026
বিনোদন

আসছে শ্রীদেবীর ছোট মেয়ে খুশি

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে এবার আগ্রহী হয়েছেন বলিউডের বরেণ্য অভিনেত্রী প্রয়াত শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর। শোনা যাচ্ছে, জাহ্নবী কাপুরের পর শিগগিরই চলচ্চিত্রে দেখা যাবে খুশি কাপুরকে। তাঁর বয়স এখন ১৭। মডেলিং করছেন। ‘ধড়ক’ ছবির প্রচারণার সময় জাহ্নবীর সঙ্গে দেখা গেছে খুশিকে। ‘স্পটবয় ই’ ম্যাগাজিনকে বাবা বলিউডের প্রখ্যাত প্রযোজক বনি কাপুর বললেন, ‘খুশি তাঁর মা আর বোনের মতো চলচ্চিত্রের নায়িকা হতে চায়।’

এই সাক্ষাৎকারে বড় মেয়ে জাহ্নবী কাপুরের ব্যাপারে বনি কাপুর বললেন, ‘আমি জাহ্নবীকে সব সময় অনুপ্রেরণা দিই। সেটা অভিনয়ের ক্ষেত্রেই হোক বা অন্য কোনো বিষয়ে।’

আর বড় ছেলে অর্জুন কাপুরকে নিয়ে তিনি বললেন, ‘অর্জুনের মধ্যে নায়ক হওয়ার দক্ষতা ছিল, তা আমি কোনো দিন বুঝতে পারিনি। ওর ব্যাপারে সালমান খান আমাকে প্রথম বলেছে। ও না জানালে হয়তো তা কোনো দিন জানতেও পারতাম না। আমার আরেক মেয়ে অংশুলা কিন্তু পড়াশোনায় দুর্দান্ত। অন্যদিকে খুশি একজন মডেল হিসেবে জনপ্রিয় হতে চায়। এরপর চলচ্চিত্রে অভিনয় করবে।’

জাহ্নবী কাপুরের প্রথম ছবি ‘ধড়ক’ মুক্তি পেয়েছে ২০ জুলাই।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...