Current date Sep 7, 2026
বিনোদন

আড়াই কো‌টি টাকা আত্মসা‌ৎ মামলায় অভিনেত্রী সা‌দিয়া রিমান্ডে

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : সিনেমা বানানোর কথা বলে আড়াই কো‌টি টাকা আত্মসা‌ৎ মামলায় অভিনেত্রী সাদিয়া আফরিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আর তার স্বামী সৌরভকে কারাগারে পাঠানো হয়েছে। গত বুধবার ঢাকার মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিনের আদালত এ আদেশ দেন।

এর আগে মঙ্গলবার কিশোরগঞ্জের বাজিতপুর এলাকা থেকে স্বামীসহ অভিনেত্রী সা‌দিয়া আফ‌রিনকে গ্রেফতার ক‌রে‌ সিআই‌ডি।

গত বুধবার বিকেলে পুলিশ আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদঘাটনের লক্ষ্যে ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করে। আদালত সাদিয়াকে একদিনের রিমান্ড ও তার স্বামীর রিমান্ড নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

এদিকে, সাদিয়া আফরিনের রিমান্ড আবেদন মঞ্জুর হলেও তাকে রিমান্ডে নিয়ে পুলিশ এখনো জিজ্ঞাসাবাদ করেনি। ঈদের পর রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলে সূত্রে জানা গেছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, মিজানুর রহমান খাঁনের সাথে ২০১৩ সালে চিত্রনায়িকা সাদিয়া আফরিনের ফেসবুকে পরিচয় হয়। পরিচয়ের সূত্রে সাদিয়া আফরিন বলে যে আমার স্বামী বিদ্যুৎকুমার সাহা ওরফে সৌরভ সিনেমা প্রযোজনা করেন এবং মিজানুর রহমানকে বলে যে আমাদের নির্মিত ছবিতে বিনিয়োগ করলে ব্যাপক লাভবান হবেন।

বিশ্বস্ততা ও সিনেমার নানান লাভের দিক দেখিয়ে সাদিয়া আফরিন ও তার স্বামী তাদের নিকট মিজানুর রহমানকে তিন কোটি টাকা সিনেমায় বিনিয়োগ করতে প্রলুব্ধ করেন। যার প্রেক্ষিতে মিজানুর রহমান পর্যায়ক্রমে ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ ও পোস্ট অফিসের মাধ্যমে বিভিন্ন সময়ে সর্বমোট দুই কোটি পঞ্চাশ লাখ টাকা তাদের প্রদান করে।

বেশ কিছুদিন পার হয়ে যাওয়ার পর তাদের বার বার তাগাদা দিলেও তারা সিনেমা না বানিয়ে তালবাহানা শুরু করে। এরপর টাকা ফেরত চাইলে চিত্রনায়িকা সাদিয়া আফরিন সাফ জানিয়ে দেয় সে টাকা দিতে পারবে না, আপনি যা পারেন করেন।

উপায়ান্তর না দেখে মিজানুর রহমান তাদের বিরুদ্ধে একটি মামলা রুজু করেন। মামলাটি সিআইডি অধিগ্রহণ করার পর বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহর তত্ত্বাবধানে সিআইডি অর্গানাইজড ক্রাইম (সিরিয়াস ক্রাইম স্কোয়াড)-এর একটি বিশেষ দল চিত্রনায়িকা সাদিয়া আফরিন ও তার স্বামীকে গত ১২/০৬/২০১৮ ইং তারিখে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...