Current date Sep 7, 2026
খেলা

আয়ারল্যান্ডের অভিষেক টেস্ট জিতল পাকিস্তান

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : জয়ের জন্য পাকিস্তানকে ১৬০ রানের লক্ষ্য দিয়েছিল আয়ারল্যান্ড। বোলিংয়ে নেমে টপাটপ ৩ উইকেট তুলে নিয়ে অভিষেক টেস্ট জয়ের স্বপ্নও দেখেছে আইরিশরা। কিন্তু ইমাম-উল-হকের দৃঢ়তায় জিতেছে শেষ পর্যন্ত পাকিস্তানই। অভিষেক টেস্টেই ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন ইমাম।

কেভিন ও’ব্রায়েনের ঐতিহাসিক ইনিংসটা দেখলে মনে হবে না অভিষেক টেস্ট খেলতে নেমেছিল আয়ারল্যান্ড। এমনকি জয়ের জন্য ১৬০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ১৪ রানে ৩ উইকেট হারানোয় অনেকে আইরিশদের জয়ের সুবাসও পেয়েছিলেন। কিন্তু ইমাম-উল হকের দৃঢ়তায় সুবাসটুকু আর থাকেনি। ডাবলিনে আইরিশদের অভিষেক টেস্ট ৫ উইকেটে জিতেছে পাকিস্তানই।

৭ উইকেটে ৩১৯ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছিল আয়ারল্যান্ড। উইকেটে ছিলেন দেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি তুলে নেওয়া কেভিন ও’ব্রায়েন। কিন্তু আজ পঞ্চম দিনে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই ফিরলেন ১১৮ রান করে। চতুর্থ ক্রিকেটার হিসেবে দেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করা কেভিন যদি উইকেটে কিছুক্ষণ থাকতেন তাহলে গল্পটা কিছুটা হলেও অন্যরকম হতে পারত। আয়ারল্যান্ড হয়তো লড়াইটাও জমাতে পারত আরও। কিন্তু পঞ্চম দিনে মাত্র ২০ রান যোগ করেই বাকি ৩ উইকেট হারায় আয়ারল্যান্ড। দ্বিতীয় ইনিংসে তাঁরা ৩৩৯ রানে অলআউট হওয়ায় জয়ের জন্য ১৬০ রানের লক্ষ্য পায় পাকিস্তান।

এরপরই আবার নাটক। ১৪ রান তুলতেই পাকিস্তানের ৩ উইকেট নেই! দ্রুতই ফিরলেন আজহার আলী (২), হারিস সোহেল (৭) ও আসাদ শফিক (১)। অভিষেকেই কী জিতে যাবে আয়ারল্যান্ড—ডাবলিনে তখন প্রশ্নটা উঠেই গিয়েছিল। কিন্তু প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হকের ভাতিজা ইমাম এক প্রান্ত ধরে রেখে দিগন্তে উঁকি দেওয়া স্বপ্নটা গুঁড়িয়ে দেন।

ইমাম এবারের যুক্তরাজ্য সফরে পাকিস্তান দলে সুযোগ পাওয়ায় অনেকে স্বজনপ্রীতির গন্ধ খুঁজেছিলেন। কিন্তু গত অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেকেই সেঞ্চুরি তুলে নেওয়া ২২ বছর বয়সী এই ওপেনার নিজেকে আবারও প্রমাণ করলেন। অপরাজিত ৭৪ করে আইরিশদের অভিষেকে শেষের নায়ক ইমামই।

অন্য প্রান্তে টপাটপ ৩ উইকেট পড়লেও চতুর্থ উইকেটে বাবর আজমের সঙ্গে ১২৬ রানের জুটি গড়েন ইমাম। তাঁদের এই জুটিই ম্যাচ ঘুরিয়ে দেয় পাকিস্তানের দিকে। ৫৯ রান করে রান আউট হন বাবর। এর পর অধিনায়ক সরফরাজ আহমেদ (৮) ফিরে গেলেও ইমাম মাঠ ছেড়েছেন দলের জয় তুলে নিয়ে। ১৯৯ মিনিট উইকেটে থেকে ১২১ বলে টেস্ট অভিষেকেই ফিফটি তুলে নেন তিনি।

হারলেও অভিষেক টেস্টে ভালোই লড়েছে আইরিশরা। ডাবলিনের মালাহাইডে ‘দ্য ভিলেজ’ ক্রিকেট মাঠের পেসবান্ধব উইকেটে ৯ উইকেটে ৩১০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। জবাবে মাত্র ১৩০ রানে অল আউট হয়ে ফলোঅনে পড়েছিল আয়ারল্যান্ড। কিন্তু দ্বিতীয় ইনিংসে কেভিন ও’ব্রায়ানের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়েছিল দলটি। যদিও শেষ পর্যন্ত জয় হলো অভিজ্ঞতারই—পাকিস্তানের।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...