Current date Sep 7, 2026
খেলা

আয়েশার ব্যাটে বাংলাদেশের সংগ্রহ ১২২

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : দুই দলেরই নিশ্চিত হয়েছে বিশ্বকাপ টিকিট। আগামী নভেম্বরে হতে যাওয়া নারী বিশ্ব টি-টোয়েন্টিতে খেলবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের দুই দলই। তবু বাছাইপর্বের সেরা দল নির্ধারণের জন্যই চলছে ফাইনাল ম্যাচ।

এই ফাইনাল ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২২ রান করেছে বাংলাদেশ দল। আয়ারল্যান্ডকে এই রানের মধ্যে বেঁধে ফেলতে পারলেই আট দলের টুর্নামেন্টের শ্রেষ্ঠত্বের মুকুট পাবেন সালমা-রুমানারা।

আইরিশ অধিনায়কের আমন্ত্রণে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেন দুই ওপেনার শামীমা সুলতানা ও আয়েশা রহমান। মাত্র ৪ ওভারে স্কোরবোর্ডে ২৮ রান যোগ করেন এই দুজন। ৩ চারের মারে ১৬ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন শামীমা।

দ্বিতীয় উইকেটে ইনিংস সর্বোচ্চ ৫২ রান যোগ করেন আয়েশা ও ফারজানা হক। মূলতঃ আয়েশার ব্যাট থেকেই আসে সব রান। দলীয় ৮০ রানের মাথায় ব্যক্তিগত ১৭ রানে ফেরেন ফারজানা। তার বিদায়ে ছোটখাটো বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। যার ফলে শেষের ৮ ওভারে মাত্র ৪২ রান করতে পারে বাংলাদেশ।

ফারজানা ফিরে যাওয়ার পরের ওভারেই সাজঘরে ফেরেন আয়েশা। তবে আউট হওয়ার আগে ক্যারিয়ার সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন তিনি। ৫ চার ও ২ ছক্কার ৪২ বলে এই রান করেন তিনি। একই সাথে তৃতীয় বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০০ রান পূরণ হয় তার। এর আগে ফারজানা হক ও রুমানা আহমেদ এই কীর্তি দেখিয়েছেন।

আয়েশা ফিরে গেলে বাংলাদেশের বড় সংগ্রহ গড়ার স্বপ্নও শেষ হয়ে যায়। ব্যাট হাতে ব্যর্থ হন নিগার সুলতানা, রুমানা আহমেদ, ফাহিখা খাতুনরা। শেষদিকে জাহারানা আলমের ১২ রানের অপরাজিত ইনিংসে ১২২ রান পর্যন্ত যায় বাংলাদেশ। আয়ারল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ১২৩ রান।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...