Current date Oct 23, 2026
বিনোদন

আ. লীগের মনোনয়নপত্র কিনলেন শাকিল খান

URL copied
Share URL copied

রাজনীতিতে আসছেন ঢাকাই ছবির এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান।

শুধু রাজনীতিই নয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নিচ্ছেন তিনি।

শনিবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র কিনেছেন এ অভিনেতা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে লড়তে চান চিত্রনায়ক শাকিল খান।

উল্লেখ্য, দ্বিতীয় দিনের মতো আজ দলীয় ফরম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। প্রথম দিন শুক্রবার নৌকা প্রতীক বরাদ্দ পেতে ১৩২৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

৮ নভেম্বর নির্বাচন কমিশনের (ইসি) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণাকৃত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর।

মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...