Current date Nov 3, 2026
বাংলাদেশ

ইউক্রেনে আটকা পড়া বাংলাদেশিদের পোলান্ড নেওয়া হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

বর্তমানে ইউক্রেনে সরকারের হিসেব মতে প্রায় পাঁচ শতাধিক বাংলাদেশি আছে। তাদের পোল্যাল্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেন, ইউক্রেন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার। কোনো পক্ষের প্রতি সমর্থন নেই ঢাকার। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান আশা করছি আমরা। আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ইতালি ও জার্মানি থেকে দূতাবাসের কর্মকর্তারা পোল্যান্ডে গেছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পোলান্ডে বাংলাদেশিদের দু’সপ্তাহ অবস্থানের খরচ বহন করবে সরকার। পোল্যান্ডে যাওয়ার দু’সপ্তাহের মধ্যে তাদের দেশে ফেরানো হবে। ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের পোল্যান্ড সীমান্তে চলে যাওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি জানান, ইউক্রেনে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি। পোল্যান্ড থেকে তাদের দেশে ফেরাতে চাটার্ড বিমান পাঠানোর চেষ্টা করছে সরকার।

এদিকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার কারণে রূপপুর পারমাণবিক প্রকল্পের চলমান কাজে কোনো ব্যঘাত ঘটবে না বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশের ইউক্রেনে সংঘাতের কারণে দেশের অর্থনীতিতে প্রভাব বলার মতো সময় এখনো আসেনি।

এ সময় মন্ত্রী জানান, র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কোন্নয়নে এক বছরের জন্য নেলসন মুলিন্স নামের একটি লবিস্ট ফার্ম নিয়োগ করেছে সরকার। এজন্য মাসে প্রায় ২০ হাজার ডলার খরচ পড়বে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের ব্যবসা পর্যালাচনা সভা ও বীমা দাবীর চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর)...

Lead Newsবাংলাদেশ

তিন ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক পুলিশের ডিআইজি পদমর্যাদার তিন কর্মকর্তাসহ ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব...