Current date Sep 7, 2026
বিশ্ব

ইউটিউবের সদর দপ্তরে হামলাকারী নারীর পরিচয় প্রকাশ

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইউটিউবের সদর দপ্তরে হামলা চালানো নারীর পরিচয় প্রকাশ করা হয়েছে। পুলিশ জানিয়েছ, তার নাম নাসিম আগদাম।

পুলিশ জানিয়েছ, ইউটিউবের একজন কনটেন্ট মেকার ছিলেন নাসিম আগদাম।ইউটিউবের বিরুদ্ধে নাসিমের ক্ষোভ ছিল।

পুলিশ জানায়, নাসিমের অভিযোগ-ইউটিউব তার প্রতি বিরূপ আচরণ করছে। তার পোস্ট করা ভিডিওর কন্টেন্ট সীমাবদ্ধ করে পেজের ভিউ কমিয়ে দিচ্ছে। ভিডিওর জন্য তাকে অর্থ দেওয়া বন্ধ করে দিয়েছে ইউটিউব। এই অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই ইউটিউবের সদর দপ্তরে হামলা চালান তিনি।

প্রসঙ্গত, ৯ মিলিমিটারের একটি হ্যান্ডগান নিয়ে ইউটিউবের সদর দপ্তরে হামলা চালান নাসিম। তিনজনকে গুলি করার পর নিজের অস্ত্র দিয়েই আত্মঘাতী হন তিনি। সূত্র: নিউইয়র্ক টাইমস

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...