Current date Sep 7, 2026
বিশ্ব

ইতিকাফে বসেছেন সৌদি বাদশাহ, হারাম শরীফে কঠোর নিরাপত্তা বলয়

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ মক্কার হারাম শরিফে ইতিকাফে বসেছেন। মক্কাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, তৈরী করা হয়েছে বিশেষ নিরাপত্তা বলয়।

সোমবার জেদ্দা থেকে মক্কা নগরীতে পৌঁছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল-ফয়সাল আল-সৌদ বাদশাহকে অভ্যর্থনা জানান।

কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিকাফকে কেন্দ্র করে মক্কা নগরীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। হারাম শরীফের ওপর দিয়ে নিরাপত্তাবাহিনী হেলিকপ্টার কিছুক্ষণ পরপরই চক্কর দিচ্ছে। হারাম শরীফে প্রবেশের সকল রাস্তায় নজরদারি রাখা হচ্ছে।

এদিকে, ইতিকাফকারীদের জন্য পবিত্র দুই মসজিদে ডিজিটাল লকসহ ৫০০ লকার বসানো হয়েছে। মক্কায় মসজিদ আল-হারামের লকারে চার্জার প্লাগও রয়েছে। ইতিকাফকারীদের জন্য একটি বালিশ, জায়নামাজ এবং টাওয়েলসহ পরিচ্ছন্নতার সরঞ্জামাদিও রয়েছে।

প্রসঙ্গত, রমজান মাসের শেষ দশদিন মসজিদে ইতিকাফ বা অবস্থান করা সুন্নতে মুয়াক্কাদায়ে কিফায়া। আরবি ‘ইতিকাফ’ শব্দের আভিধানিক অর্থ-অবস্থান করা বা স্থির থাকা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...