Current date Sep 7, 2026
খেলা

ইনজুরিতে পড়ে মাঠের বাইরে নাসির!

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এর চ্যাম্পিয়ন আবাহনীর অধিনায়ক নাসির হোসেন। মাত্রই শেষ করেছেন ডিপিএল। এখন ক্রিকেটের কোনো ম্যাচ নেই। তাই অবসর সময় কাটাতে ফুটবল খেলায় মেতে উঠেছিলেন নাসির হোসেন। ফুটবল খেলতে গিয়েই হাঁটুতে গুরুতর চোট পেয়েছেন এ ক্রিকেটার।

প্রাথমিক পর্যবেক্ষণ শেষে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী আরটিভি অনলাইনকে জানান, লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার শঙ্কাও করা হচ্ছে। আরও সিউর হতে এমআরআই করানোর জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এমআরআই করাতে জাতীয় দলের এই ক্রিকেটার গেছেন রাজধানীর অ্যাপালো হাসপাতালে। দেবাশীষ চৌধুরী জানান, এমআরআই রিপোর্ট পেলে আমরা নিশ্চিত হতে পারব।

সোমবার স্ক্রাচে ভর করে বিসিবি কার্যালয়ে আসেন নাসির। মেডিকেল রুমে ঢুকে দেবাশীষ চোধুরীকে হাঁটু দেখিয়ে চলে যান অ্যাপোলো হাসপাতালে।

বিসিবি বলছে, নাসির চোট পেয়েছেন ফিটনেস অনুশীলনের সময়। তবে শোনা যাচ্ছে অন্য কথা। একটি সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ ক্রিকেট লিগ খেলতে গিয়ে ফুটবল অনুশীলন করার সময় ডান হাঁটুতে চোট পান নাসির।

মঙ্গলবার থেকে শুরু হবে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ড। তার আগে জাতীয় দলের ক্রিকেটারদের ইনজুরির মিছিল।

ইতোমধ্যে পিঠে টান পড়ায় খেলতে পারছেন না তাসকিন আহমেদ। কাঁধে চোট পাওয়া মেহেদী হাসান মিরাজও খেলতে পারছেন না। গ্রামের বাড়ি বাগেরহাটে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন রুবেল হোসেনও। এবার মাঠের বাইরে চলে গেলেন নাসির হোসেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...