Current date Sep 16, 2026
বিশ্ব

ইন্দোনেশিয়ায় ফেরিডুবির ঘটনায় নিহত ২৪, নিখোঁজ ৪১

URL copied
ইন্দোনেশিয়ায় ফেরিডুবির ঘটনায় নিহত ২৪, নিখোঁজ ৪১
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় ১৩৯ জন যাত্রী নিয়ে ফেরিডুবির ঘটনায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার ওই ফেরি ডুবে যাওয়ার আরও ৭৪ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা জানাচ্ছেন, আরও ৪১ জন এখনও নিখোঁজ রয়েছেন। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।

মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের পাবাদিলাং উপকূল থেকে প্রায় ৩০০ মিটারে ওই ফেরিডুবির ঘটনা ঘটে।

সমুদ্র পরিবহন বিভাগের মহাপরিচালক আগুস পুরনোমো বলেছেন, কেএম লেসটারি মাজু নামের ওই ফেরিটি সুলাওয়েসি দ্বীপের দক্ষিণ উপকূলে খারাপ আবহাওয়ার কারণে ডুবে যেতে বসেছিল। কিন্তু সেটির ক্যাপ্টেন ইচ্ছাকৃতভাবে সেটিকে অগভীর পানিতে নোঙর করে যাতে জীবন বাঁচানো যায়।

জাতীয় দুর্যোগ প্রশমন এজেন্সির মুখপাত্র সুটোপো পুরও নুগরোহো বলেছেন, ফেরিটি যখন ডুবে যেতে শুরু করে তখন সেটি থেকে পড়ে গিয়ে কমপক্ষে ২৪ জন যাত্রী মারা গেছেন। তিনি বলেন, এখনও উদ্ধার অভিযান চলছে এবং ডুবে যাওয়া ওই ফেরিতে এখনও কিছু যাত্রী আটকা পড়ে আছে। কিন্তু প্রবল ঢেউয়ের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

ইন্দোনেশিয়ায় প্রায়ই নৌপথে দুর্ঘটনার ঘটনা ঘটে থাকে। অধিকাংশ ক্ষেত্রেই অতিরিক্ত যাত্রীবহন এবং জাহাজ ও নৌকার বাজে ব্যবস্থাপনার কারণে এমনটা ঘটে।

গেলো মাসেই দেশটিতে ১৮৮ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেলে ২১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। ওই ঘটনায় তিনজনের মৃতদেহ পাওয়া গেলেও বাকিদের খুঁজে পাওয়া যায়নি।

 

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...