Current date Jul 24, 2026
বিশ্ব

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প: নিহত ৩, শতাধিক ভবন ধস

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভা প্রদেশে ৪.৪ মাত্রার ভূমিকম্পে ৩ জন নিহত হয়েছেন। এই ভূমিকম্পে শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রায় অর্ধশত জন আহত হন বলে জানা গেছে।

দেশটির ভূতাত্ত্বিক ও আবহাওয়া সংস্থা এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

ভূতাত্ত্বিক ও আবহাওয়া সংস্থা জানায়, বুধবার স্থানীয় সময় দুপুর ১টা ২৮ মিনিটে জাভা প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠের চার কিলোমিটার গভীরে আঘাত হেনেছে ভূমিকম্পটি।

এদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর ২ হাজারের বেশী লোককে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। আহত সকলকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পে ৩১৬টি বাড়ি, ৪টি মসজিদ ও ২টি স্কুল ভবন ধসে পড়েছে। ২ হাজার ১০৪ জন ঘরবাড়ি ছেড়ে আশ্রয় শিবিরে উঠেছে। সূত্র: দ্য এক্সপ্রেস, সিনহুয়া

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...