Current date Jul 5, 2026
Lead Newsরাজনীতি

ইপিজেডে পরিবেশের মান রক্ষায় কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

URL copied
Share URL copied

নিউহ ডেস্ক : ইপিজেডে পরিবেশের মান রক্ষায় কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রফতানি পণ্য উৎপাদনকারী বিশেষ অর্থনৈতিক অঞ্চলসমূহে শিল্প-কারখানা স্থাপনের ক্ষেত্রে পরিবেশের মান ও আইনগত বাধ্যবাধকতা কঠোরভাবে নিশ্চিত করার জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রতি নির্দেশ দিয়েছেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বেপজা’র ৬ষ্ঠ গভর্নিং কাউন্সিলের বৈঠকে বক্তব্যকালে তিনি (প্রধানমন্ত্রী) এ ব্যাপারে নির্দিষ্টভাবে কিছু নিদের্শনা দেন।’

তিনি জানান, বেজা’র গভর্নিং কাউন্সিলের চেয়ারপার্সন শেখ হাসিনা সকল অর্থনৈতিক অঞ্চলে জলাধার ও বৃক্ষ রোপণের মাধ্যমে সবুজ বেষ্টনি গড়ে তোলার বিধান রাখার জন্যও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়, সামুদ্রিক জলোচ্ছ্বাস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় শিল্পাঞ্চলের চারদিকে বিশেষ করে দক্ষিণাঞ্চলের সমুদ্র অববাহিকতায় কৃত্রিম ম্যানগ্রোভ বনাঞ্চল সৃষ্টির জন্যও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, সরকার মিরসরাই থেকে চট্টগ্রাম পর্যন্ত মেরিন ড্রাইভওয়ে নির্মাণ করার পরিকল্পনা নিয়েছে।

বৈঠকে বেপজা’র নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী রেগুলারেটরি বডির কার্যক্রম এবং ২০১৭ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত ৫ম গভর্নিং কাউন্সিলের বৈঠকে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয় উপস্থাপন করেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...