Current date Sep 6, 2026
লাইফস্টাইল

ইফতারে বাদাম শরবত

URL copied
Share URL copied

লাইফস্টাইল ডেস্ক : সারা দিন রোজা রাখার পর শরীরে পানির চাহিদা পূরণে ইফতারের টেবিলে স্বাস্থ্যসম্মত এক গ্লাস শরবত না থাকলে কি চলে।ইফতারে খেতে পারেন বাদামের শরবত।বড়দের পাশাপাশি ছোটদের জন্যও এই শরবতটি খুবই স্বাস্থ্যকর।

আসুন দেখে নেই কীভাবে তৈরি করবেন বাদাম শরবত।

উপকরণ

কাঠ বাদাম বা পেস্তাবাদাম বাটা -আধা কাপ, তরল দুধ- দুই কাপ,চিনি- এক কাপের তিনভাগের দুইভাগ,জাফরান- এক চিমটি,পেস্তাবাদাম কুচি- এক টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

চুলায় একটি প্যান বসিয়ে দুধ গরম করে নিন।এবার এতে জাফরান ও পেস্তাবাদাম কুচিসহ দুধ জ্বাল করতে থাকুন। মিশ্রণটিতে এবার বাদাম বাটা ও চিনি দিয়ে দিন। দুধে চার-পাঁচটা বলক এলে নামিয়ে নিন। শরবতটি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। ঠান্ডা হলে বাদাম ছড়িয়ে পরিবেশন করুন।

[প্রিয় পাঠক, আপনিও দৈনিক যুগান্তর অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-jugantorlifestyle@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]ইফতারে বিভিন্ন ধরনের শরবত খাওয়া যেতে পারে।]

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...